শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৮:২০

নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার অ্যাওয়ার্ড লাভ

স্টাফ রিপোর্টার।।
নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার অ্যাওয়ার্ড লাভ

সড়ক নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখা অ্যাওয়ার্ড লাভ করেছে।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) ঢাকা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নিরাপদ সড়ক চাই বাংলাদেশের ১১তম মহাসমাবেশে সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের পুত্র মিরাজুল মঈন জয়ের কাছ থেকে সনদ ও অ্যাওয়ার্ড গ্রহণ করেন নিরাপদ সড়ক চাই, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ভাইস-চেয়ারম্যান একে আজাদ, মহাসচিব লিটন এরশাদ, চিত্রশিল্পী মুক্তিসহ অতিথিবৃন্দ।

ফরিদগঞ্জ শাখার অ্যাওয়ার্ড গ্রহণ করেন নিরাপদ সড়ক চাই জেলা শাখার সদস্য ও সাবেক সদস্য সচিব শওকত করিম। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। মহাসমাবেশে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা থেকে হাজার হাজার সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়