শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১০:০৯

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক মানের যন্ত্রপাতি, কনসালটেন্ট চিকিৎসক ও ২জন ডেন্টাল সার্জন, একজন ডেন্টাল প্রযুক্তিবিদের সমন্বয়ে নতুন রূপে কার্যক্রম চালু হয়েছে ডেন্টাল ইউনিটের। যেখানে এখন থেকে আসা ডেন্টাল রোগীরা বিনামূল্যে দাঁতের মানসম্মত চিকিৎসা সেবা পাবেন।

ইউনিটটিকে ঢেলে সাজানোর পর বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) থেকে ইউনিটের কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চিকিৎসক না থাকা ও ডেন্টাল ইউনিটের যন্ত্রপাতি সচল না থাকার কারণে দন্ত চিকিৎসা পেতে বেগ পেতে হতো রোগীদের। ইউনিটটি ঢেলে সাজানোর কাজ করেন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান। মূলত তিনি নিজের প্রচেষ্টায় ডেন্টাল ইউনিটটি সংস্কারসহ অচল যন্ত্রপাতি মেরামত করেন ও অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন সদ্য যোগ দেয়া কনসালটেন্ট ডা. উৎপল সাহা।

হাসপাতাল সূত্রে জানা যায়, কনসালটেন্ট ডা. উৎপল সাহা, মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান, ডা. নার্গিস আক্তার ও দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদ অনুপম সরকারের সমন্বয়ে এখন থেকে কার্যক্রম নিয়মিত চলবে ডেন্টাল বিভাগের।

ডেন্টাল কনসালটেন্ট ডা. উৎপল সাহা জানান, ইউএইচএফপিও স্যারের আন্তরিকতায় ডেন্টাল ইউনিটের সংস্কার, মেশিন সচল ও যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। এখানে আমার সাথে দুজন মেডিকেল অফিসার (সহকারী ডেন্টাল সার্জন) ও একজন দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদ থাকবেন। যার ফলে এখন থেকে রোগীরা আরও উন্নত সেবা পাবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আহমেদ তানভীর হাসান বলেন, আমাদের ডেন্টাল ইউনিটে একজন কনসালটেন্ট, দুজন মেডিকেল অফিসার ও একজন দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদ সেবা দিচ্ছেন। এখানে রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে দাঁত তোলা, দাঁতের ফিলিং ও দাঁতের অন্যান্য চিকিৎসাসহ মাইনর ওরাল সার্জারী করতে পারবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়