মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২১:১৩

মতলব দক্ষিণে ৫৪ পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলব দক্ষিণে ৫৪ পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ
ঢেউটিন বিতরণ করেন ইউএনও কেএম ইশমাম।

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও)-এর উদ্যোগে ইতঃপূর্বে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৪টি পরিবারকে এক বান্ডেল করে মোট ৫৪ বান্ডেল ঢেউটিন দেয়া হয়। সাথে প্রত্যেক পরিবারকে তিন হাজার টাকা করে নগদ অর্থের চেকও দেয়া হয়। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম।

এ সময় মতলব পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, পিআইও আনোয়ারুল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি শোয়েব সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ প্রমুখ উপস্থিত ছিলেন। পিআইও আনোয়ারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে নতুন করে গৃহনির্মাণের জন্যে এই টিন ও অর্থ সহায়তা দেয়া হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানকেও সাড়ে ১২ মণ খাদ্যশস্যের সমমূল্যের অর্থ সহায়তা দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়