সোমবার, ০৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০১:২২

দৃষ্টান্ত স্থাপন করলেন ইঞ্জিনিয়ার মমিন এমপি

মো. মঈনুল ইসলাম কাজল
দৃষ্টান্ত স্থাপন করলেন ইঞ্জিনিয়ার মমিন এমপি

'নামের বড়াই করো নাকো নাম দিয়ে কী হয়, নামের মাঝে পাবে নাকো সবার পরিচয়'। বর্তমান সময়ে আমরা শুধু নাম ফুটাতে ব্যস্ত হয়ে পড়ি। কোথাও আমাদের নাম না দেখলে মন খুব খারাপ হয়ে থাকে। শুধু কি নাম? সাথে ছবিও প্রয়োজন। রাষ্ট্রের ওপর তলা থেকে নিচ পর্যন্ত শুধু আমরা নাম প্রচারের প্রতিযোগিতায় নেমে পড়ি। আমরা যেটুকু কাজ করি তার চেয়ে কয়েক গুণ বেশি প্রচার করে থাকি। অনেক সময় দেখা যায় কেউ কেউ কাজ না করেই শুধুমাত্র নাম ফুটিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়ি। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সবক্ষেত্রে বর্তমান চিত্র এটি। বিগত সময়গুলোতে দেখা যেতো, কোনো কিছুর উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, এমনকি আগমন উপলক্ষে নামের ছড়াছড়ি। কাজের মান নিয়ে প্রশ্ন থাকলেও নামের মান নিয়ে প্রশ্ন উঠলেই ছিলো নানামুখী বিপদ।

ব্যতিক্রমধর্মী উদ্যোগ

উপরোল্লিখিত প্রবাদ বাক্যটি যেনো মিলে গেলো ব্যতিক্রমধর্মী উদ্যোগের সাথে। শনিবার (২ মে ২০২৬) শাহরাস্তি উপজেলার মেহের গোদা খালের খনন কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি ফলক উন্মোচন করেন। এতে উদ্বোধক হিসেবে ছিল না নাম। তৎক্ষণাৎ এ ব্যতিক্রমধর্মী ফলকটি সবার নজর কাড়ে। উদ্বোধনী অনুষ্ঠানে নিজের নাম না থাকার কারণ ব্যাখ্যা করেন তিনি। জানান জনগণের টাকায় খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে, এখানে নামের কোনো প্রয়োজন নেই। তাছাড়া ক্ষমতার পালাবদলে ভেঙ্গে ফেলা হয় নামফলক। তাই জনগণের টাকা অপচয় করতে রাজি নন তিনি।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পর একে একে কয়েকটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। প্রচলিত সকল ধ্যান ধারণাকে পিছনে ফেলে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তিনি।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়