প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ২১:৩৭
সাহিত্য একাডেমি চাঁদপুর-এর একাদশ সাহিত্য আসর

সাহিত্য একাডেমি চাঁদপুর-এর একাদশ (১১তম) সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) একাডেমি মিলনায়তনে একাডেমির মহাপরিচালক কাদের পলাশের সভাপ্রধানে ও নির্বাহী সদস্য সুমন কুমার দত্তের পরিচালনায় এ সাহিত্য আসর কবি, সাহিত্যিক ও লেখকদের স্বরচিত কবিতা ও গল্প পাঠে প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় কবিতা পাঠ করেন মো. হানিফ, ইয়াছিন দেওয়ান ও মো. তানজিদ কোতয়াল। কবিতা নিয়ে আলোচনা করেন কবি ও লেখক নূরে আলম পাটোয়ারী ও খোকন মজুমদার।
|আরো খবর
বক্তব্য রাখেন পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি, উজ্জ্বল হোসাইন, সদস্য মোহাম্মদ হানিফ ও নূরে আলম পাটোয়ারী।
উপস্থিত ছিলেন চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার মোহাম্মদ হানিফুর রহমান, নির্বাহী সদস্য মোখলেছুর রহমান ভূঁইয়া, সদস্য কাজী আশ্রাফুজ্জামান রাসেল, সাহিত্য অনুরাগী মাহির আহমেদ প্রমুখ।








