প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ২১:১৩
আল আমিন একাডেমীর বার্ষিক ক্রীড়া

চাঁদপুর জেলার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকালে একাডেমীর প্রধান ক্যাম্পাসের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|আরো খবর
একাডেমীর গভর্নিং বডির সভাপতি মো. মোবারক হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।
প্রধান অতিথি বলেন, আমাদের প্রত্যেকের যোগ্যতা সমান নয়। এক একজন এক এক দিকে পারদর্শী। কিন্তু আমরা প্রতিযোগিতার মনোভাব নিয়ে আমাদের পড়াশোনায় প্রতিযোগিতায় পজিটিভ থাকবো। আমরা যদি প্রতিযোগিতার পাশাপাশি সহযোগী মনোভাব নিয়ে চলি, তাহলে সবাই মিলে সামনে এগোতে পারবো। আমাদের বাংলাদেশ সরকারের একটা ভিশন ছিলো। সেখানে বলা হয়েছিলো, কাউকে আমরা পেছনে ফেলে যাবো না।
শিক্ষার্থীদের উদেশ্যে তিনি বলেন, একটা ক্লাসে সবাই কিন্তু সমান না। কেউ অংকে খুব ভালো, কেউ ইংরেজিতে খুব ভালো, কেউ হয়তো ফিজিক্সে খুব ভালো। যে অংকে ভালো সে যারা অংকে দুর্বল তাদের একটু সহযোগিতা করি। যে অংকে ভালো সে হয়তো ইংরেজিতে দুর্বল, আরেকটি টিম আছে যারা ইংরেজিতে ভালো তারা যদি ঐ টিমকে সহযোগিতা করি, তাহলে আমরা সবাই মিলে ভালো রেজাল্ট করতে পারি। দিনশেষে আমাদের স্কুলের মাঝে আর প্রতিযোগিতা থাকে না। তখন আমাদের প্রতিযোগিতা জেলা, ন্যাশনাল ও ইন্ট্যারন্যাশনাল পর্যায়ে চলে আসে। তখন আমরা নিজেদেরকে প্রেজেন্ট করি না, আমরা একটা প্রতিষ্ঠান, দেশ ও জাতিকে প্রেজেন্ট করি। তাহলে আমরা যদি প্রতিষ্ঠানকে, সমাজকে ও দেশকে এগিযে নিতে চাই, তাহলে আমাদের সবাইকে সহযোগী মনোভাবাপন্নভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, গভর্নিং বডির সদস্য অ্যাড. মো. শাহজাহান মিয়া ও জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।
একাডেমীর সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রুহুল আমিন, অভিভাবক সদস্য অ্যাড. শাহজাহান খান, সিনিয়র অ্যাড. আবুল খায়ের শেখ ও আল আমিন মডেল মাদ্রাসার সভাপতি আব্দুস শুকুর মোস্তান। প্রভাষক জয়নাল আবেদীনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ছাত্রী শাখার ইনচার্জ ফারজানা আক্তার, ছাত্রী শাখার মাধ্যমিক ইনচার্জ ফাতেমা বেগম।







