বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ২১:০৮

প্রবাসী ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ সাবেক পুলিশ সদস্য আ. গণি

কামরুজ্জামান টুটুল।।
প্রবাসী ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ সাবেক পুলিশ সদস্য আ. গণি

মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে আসা ছেলেকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে নিখোঁজ হয়েছেন পুলিশের সাবেক সদস্য আব্দুল গণি (৭০)। যে ছেলেকে আনতে আব্দুল গণি বিমানবন্দরে গিয়েছেন, সেই ছেলে বিমানবন্দরে নেমেই বাবাকে বেশ কয়েক ঘন্টা খুঁজেছেন। বাবাকে খুঁজে না পেয়ে বিমানবন্দর পুলিশ কন্ট্রোল রুমকে বাবা নিখোঁজের কথাটি অবগত করে বাড়ি ফিরেন । ঘটনাটি বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরের। বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ পুলিশ সদস্য আব্দুল গণির আরেক ছেলে আফসার। আব্দুল গণি হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ছয়ছিলা গ্রামের নোয়াবাড়ির মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।

আফসার জানান, মালয়েশিয়া থেকে ছুটিতে আসা আমার বড়োভাই কাউসারকে আনতে বুধবার ভোরে মাইক্রোবাস ভাড়া করে বাড়ি থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন বাবা। বেলা ১১টার দিকে বাবাকে বহনকারী মাইক্রোবাসটি বিমানবন্দরে পৌঁছে। বেলা পৌনে ১২টা পর্যন্ত আমাদের সাথে বাবার যোগাযোগ ছিলো। এর পরে মাইক্রোবাস চালক আর বাবাকে খুঁজে পাননি। তার কিছু পরে ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দরের ভেতর থেকে ভাই বেরিয়ে আসলে মাইক্রোবাস চালক বাবাকে খুঁজে না পাওয়ার বিষয়টি জানান। এর পরে দু/আড়াই ঘন্টা বাবাকে খুঁজে না পেয়ে ভাই বিমানবন্দর পুলিশ ফাঁড়িকে অবগত করে ও ছবি দিয়ে বাড়ি রওনা দেন। এ সংবাদ (রাত ৮টা) লিখা পর্যন্ত বাবার কোনো খোঁজ মিলেনি। বাবার সাথে মোবাইল ফোন না থাকাতে আমরা যোগাযোগ করতে পারছি না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়