প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪৪
শুক্রবার হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মানববন্ধন
'সবাই মিলে চেষ্টা করি/ স্বপ্নের হাইমচর গড়ে তুলি' শ্লোগানে হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬)। এজন্যে এ ফাউন্ডেশনের পক্ষ থেকে এক পত্রে লিখা হয়েছে,
|আরো খবর
"প্রিয় মেঘনা পাড়ের হাইমচরবাসী,
আজ আপনাদের হৃদয় বড় ভারাক্রান্ত । চাঁদপুর হাইমচর মেঘনা বাঁধের তীর সংরক্ষণ প্রকল্পের গাজীনগর এলাকা আজ বালু দস্যুদের কারণে ভাঙ্গনের সম্মুখীন । বালু দস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তি, গডফাদার বিচারের আওতায় আনা এবং দ্রুততম সময়ে বাঁধ নির্মাণের দাবিতে
১৭ এপ্রিল রোজ শুক্রবার বিকাল ৩ টায় গাজীনগর ভাঙ্গন কবলিত এলাকায়
মানববন্ধন অনুষ্ঠিত হবে।"এ মানববন্ধনে সকলকে অংশগ্রহণের জন্যে সকলকে অনুরোধ জানানো হয়েছে।








