বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৯:৩২

রেড ক্রিসেন্ট ভবন পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ

রেড ক্রিসেন্ট মানবতার জন্যে নিবেদিত একটি বৈশ্বিক সংগঠন

..জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।। চাঁদপুর
রেড ক্রিসেন্ট মানবতার জন্যে নিবেদিত একটি বৈশ্বিক সংগঠন

জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকালে চাঁদপুর রেড ক্রিসেন্ট ভবন পরিদর্শন এবং আজীবন সদস্য ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম বলেন, রেড ক্রিসেন্ট সেবামূলক আন্তর্জাতিক সংগঠন। রেড ক্রিসেন্টের আদর্শ ও লক্ষ্যকে সামনে নিয়ে আর্তমানবতার জন্যে কাজ করতে হবে। রেড ক্রিসেন্ট সবসময় মানবতার জন্যে নিবেদিত একটি বৈশ্বিক সংগঠন। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা সংকট যেখানেই মানুষের দুর্ভোগ, সেখানেই স্বেচ্ছাসেবকেরা ছুটে যান, অক্লান্ত পরিশ্রমে মানবসেবায় ঝাঁপিয়ে পড়েন।

তিনি তাঁর ব্যক্তিগত পরিচয় বলতে গিয়ে বলেন, আমি ও আমার স্ত্রী আগে থেকেই রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে সম্পৃক্ত। আমার দু মেয়ে পড়াশোনা শেষ করে তাদের পারিবারিক ও কর্মজীবনে আছে। এখন আমি আর আমার স্ত্রী এক পরিবার। আর এই পরিবারের সদস্যরা, আমরা রেড ক্রিসেন্ট পরিবার। সকলে মিলে মানুষের সেবায় কাজ করবো।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক ও চাঁদপুর ইউনিটের কর্মকর্তা নুরুল করিম, জেলা পরিষদ প্রশাসকের সহধর্মিণী ও রেডক্রিসেন্টের আজীবন সদস্য, পৌর পীর মহসীন উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম, ক্লিন চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. নূরুল আমিন খান আকাশ, বাংলাদেশ রেডক্রিসেন্টের আজীবন সদস্য শেখ মহিউদ্দিন রাসেল, খোরশেদ আলম খান, রিয়াজুর রহমান রানা, মো. আলমগীর হোসেন পাটওয়ারী, যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ, উপ যুব প্রধান-১ ফয়সাল শেখ, উপ যুব প্রধান-২ নূর মোহাম্মদসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়