প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০১:০৭
বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান
চাঁদপুর কোর্ট স্টেশন প্ল্যাটফর্মে নতুন রূপ

দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, চাঁদপুর সদর উপজেলা টিম। তাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর কোর্ট স্টেশন প্ল্যাটফর্ম ও আশপাশ এলাকায় অনুষ্ঠিত হয়েছে পরিচ্ছন্নতা অভিযান।
|আরো খবর
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) উপজেলার গুরুত্বপূর্ণ স্থান চাঁদপুর কোর্ট স্টেশন প্ল্যাটফর্ম ও এর আশপাশ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একইসঙ্গে 'পরিচ্ছন্ন বাগান–১' কর্মসূচির আওতায় পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণমূলক কাজও সম্পন্ন করা হয়।
এটি তাদের নিজস্ব উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা জানান, এটি কেবল পরিচ্ছন্নতা অভিযান নয়—বরং জনসচেতনতা বৃদ্ধির একটি কার্যকর প্রচেষ্টা।
পুরো কর্মসূচি জুড়ে স্বেচ্ছাসেবীদের মধ্যে ছিলো সহমর্মিতা, ঐক্য ও দেশপ্রেমের এক অনন্য প্রকাশ। শুরু থেকে শেষ পর্যন্ত দলবদ্ধভাবে কাজ করে তারা স্থানটিকে নতুন রূপে সাজিয়ে তোলেন।
বিডি ক্লিন চাঁদপুর টিমের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষকে পরিবেশ সংরক্ষণে আরও সচেতন করে তুলতে কাজ করা হবে।
দিনশেষে এই আয়োজন শুধু একটি কর্মসূচির সমাপ্তি নয়, বরং একটি পরিচ্ছন্ন ও সচেতন বাংলাদেশের পথে নতুন এক সূচনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







