শনিবার, ২৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২০:৫০

অনন্যা নাট্যগোষ্ঠীর কার্যনির্বাহী কমিটির সভা

সংবাদদাতা।।
অনন্যা নাট্যগোষ্ঠীর কার্যনির্বাহী কমিটির সভা

অনন্যা নাট্যগোষ্ঠীর কার্যকরী কমিটির সভা শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকেলে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ২৭ মার্চ ছিল বিশ্ব নাট্য দিবস-২০২৬-এর

মূল প্রতিপাদ্য হলো 'সহিংস বিশ্বের বিপরীতে মানবিক থিয়েটার'। 'নাটক আমাদের সংস্কৃতির আয়না.. নাটক আমাদের চিন্তা করতে শেখায়, আমাদের অনুভূতি জাগায়, শাণিত করে তুলে' এ স্লোগানে সংগঠনের পক্ষ থেকে বিশ্ব নাট্য দিবসে সকল নাট্যজন, কলাকুশলী ও থিয়েটারের কর্মকর্তা, পৃষ্ঠপোষক, নাটকপ্রেমী দর্শকদের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে এবং বাংলা নববর্ষ উপলক্ষে নতুন নাটক মঞ্চায়নের লক্ষ্যে সংগঠনের সদস্য জসীম মেহেদীর রচনায় ও নির্দেশনায় 'জল রূপালী' নাটকের মহড়াসহ সংগঠনের কার্যক্রম গতিশীল করার জন্যে সকলকে মহড়া কক্ষে উপস্থিত থাকা, এছাড়া এ বছরে শিক্ষা সফর ও রমজান উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্নসহ বিবিধ নিয়ে আলোচনা করা হয়।

সভায় অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা হানিফ পাটোয়ারী, সহ-সভাপতি জয়রাম রায়, সহ-সভাপতি মোবারক হোসেন শিকদার, সহ-সভাপতি জসীম মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দাস, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক ফাতেমা তুজ্ জোহরা, দপ্তর সম্পাদক সীমা ইসলাম, কার্যকরী কমিটির নির্বাহী সদস্য সাবিত্রী ঘোষ ও অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়