শনিবার, ২৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২০:২৪

মতলব দক্ষিণে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি।।
মতলব দক্ষিণে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে মতলব দক্ষিণে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) রাতে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের গড়েভাঙ্গা এলাকায় গড়েভাঙ্গা প্রিমিয়ার লীগ সিজন-২-এর এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করে তালুকদার ফাউন্ডেশন।

খেলায় গড়েভাঙ্গা টাইটান্স বনাম গড়েভাঙ্গা রাইডার্স প্রতিদ্বন্দ্বিতা করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮২ রান করে অলআউট হয় গড়েভাঙ্গা রাইডার্স। ৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে গড়েভাঙ্গা টাইটান্স নির্ধারিত ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮০ রান করে । এতে ৩ রানে বিজয়ী হয় গড়েভাঙ্গা রাইডার্স।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন তালুকদার ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী মো. হালিম তালুকদার।

খেলায় তালুকদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তালুকদার এবিএম মুসার সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শোয়েব হোসেন রিপন তালুকদার।

ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইত্তেকার আহমেদ ইফতির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. মহসিন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোফাজ্জল হোসেন হাক্কানী, কাউছার আহমেদ জাবেদ প্রমুখ।

উপস্থিত ছিলেন শাহজালাল তালুকদার, জিলানী তালুকদার, রাব্বি, জিহাদ, রাসেল, সিয়াম, সয়ন, আরিফ, রিহান, সায়মন, হান্নান, কুদ্দুসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।

প্রধান অতিথি মো. হালিম তালুকদার বলেন, আমরা তালুকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে খেলাধুলার পাশাপাশি অসচ্ছল পরিবারের মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, যুবসমাজকে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে খেলাধুলা সামগ্রী বিতরণ করার কর্মসূচি হাতে নিয়েছি। এছাড়া খাদেরগাঁও ইউনিয়নকে আলোকিত করার জন্যে গুরুত্বপূর্ণ স্থানে স্ট্রিট লাইট স্থাপন করা হবে। তিনি আরও বলেন, অপরাধ দমনে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানোসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ওয়াইফাই সংযোগ, মেইন রাস্তা থেকে বাড়িতে ঢোকার রাস্তার সংযোগ করে দেয়ার উদ্যোগ নেবে তালুকদার ফাউন্ডেশন। এছাড়া এই ইউনিয়নের বেকারত্ব দূরীকরণে তালুকদার ফাউন্ডেশন কাজ করে যাবে ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়