প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২১:৩২
ক্লীন চাঁদপুরের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুরের সামাজিক সংগঠন ক্লীন চাঁদপুরের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকেলে চাঁদপুর সরকারি কলেজের বাস্কেটবল মাঠে সংগঠনের প্রতিষ্ঠাতা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক অ্যাড. নুরুল আমিন খান আকাশের উদ্যোগে সংগঠনের সকল সদস্য ও অতিথিদের নিয়ে এ ইফতার আয়োজন করা হয়।
|আরো খবর
অ্যাড. নুরুল আমিন খান আকাশের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরুল কাদের সোহেল, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাই, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, সদস্য সচিব শামছুল আরেফিন, সংগঠনের সদস্য প্রবাসী রাসেল, সংগঠক ও ব্লু সার্ক কোম্পানির পরিচালক ফয়সাল খান, সদস্য ডা. মাসুদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অতিথি শাহজালাল মিশন।








