সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৯:৫৫

মা ইলিশ রক্ষায় মেঘনাপাড়ে সচেতনতামূলক কার্যক্রম

জেলেদের মুখে হাসি ফোটালো ‘ক্লিন চাঁদপুর’

​চাঁদপুর কণ্ঠ রিপোর্ট॥
জেলেদের মুখে হাসি ফোটালো ‘ক্লিন চাঁদপুর’

সাগর থেকে রূপালি নদীর মিঠা পানিতে ডিম ছাড়তে এসেছে মা ইলিশ। এই ডিম ছাড়া নির্বিঘ্ন করতে নদীজুড়ে চলছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। এই ২২ দিন নদীতে কোনো ধরনের জাল ফেলা যাবে না। এই সময়টাতে জেলেদের পাশে দাঁড়ালো 'ক্লিন চাঁদপুর'। শুধু আইনি কড়াকড়ি নয়, মেঘনাপাড়ের জেলেদের মনে ভালোবাসার বার্তা ও জীবনযাপনে কিছুটা সহমর্মিতা পৌঁছে দিতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’।

​সোমবার (১২ অক্টোবর ২০২৬) ভোরে যখন মৃদু কুয়াশার চাদর সরিয়ে মেঘনার বুকে সূর্য উঠছে, তখনই মাইকের আওয়াজ আর উষ্ণ অভ্যর্থনায় মুখরিত হয়ে ওঠে চাঁদপুর শহরের পুরাণবাজার রনাগোয়াল, হরিসভা, দোকানঘর ও বহরিয়া এলাকা। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এসব জেলেপাড়ায় প্রচারণা চালানের পাশাপাশি নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার না করে মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দেয়ার আহ্বান জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক

অ্যাড. নুরুল আমিন খান আকাশ। তিনি ​একই সাথে অভাবী জেলেদের কষ্টের বিষয়টি মাথায় রেখে দুই শতাধিক জেলে পরিবারের হাতে তুলে দেন খাদ্য সহায়তা।

নূরুল আমিন খান আকাশ বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। একে রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সরকার ইতোমধ্যে জেলেদের সহায়তা দিচ্ছে, তবে তাদের এই ক্রান্তিকালে পাশে থাকতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

​‘ক্লিন চাঁদপুর’-এর অন্যান্য সামাজিক কাজ

​পরিচ্ছন্নতা অভিযান : ‘বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ বিতরণ’ কর্মসূচি; ​নাগরিক সেবা : সড়কে শৃঙ্খলা রক্ষা, সড়ক সংস্কার ও যে কোনো দুর্যোগে জরুরি ত্রাণ সহায়তা।

​উপকূলীয় জেলেপাড়ার জেলেরা জানান, এ ধরনের ভালোবাসাপূর্ণ বার্তা ও সহমর্মিতা তাদের মা ইলিশ রক্ষায় আরও উৎসাহিত করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়