বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১৬:৩৫

ওয়্যারলেস বাজারে অতিরিক্ত খাজনা আদায়

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
ওয়্যারলেস বাজারে অতিরিক্ত খাজনা আদায়

চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারে অতিরিক্ত খাজনা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে খাজনা আদায়কারী খারাপ আচরণ করে থাকে।

জানা যায়, কয়েক বছর ধরে ওয়্যারলেস বাজারে ইজারাদারের নিয়োজিত খাজনা আদায়কারী কবির

নিজের খেয়ালখুশি মতো বিক্রেতাদের নিকট হতে অতিরিক্ত খাজানা আদায় করে থাকেন। এমনকি মাছ বিক্রেতাদের নিকট হতে চটি প্রতি প্রতিদিন ৩শ'/৪শ' টাকা করে খাজনা আদায় করে আসছেন। ফুটপাতে ও সড়কের উপরে বসা বিভিন্ন পণ্য বিক্রেতাদের নিকট হতেও খাজনা আদায় করে আসছেন। নির্ধারিতভাবে চটি বসাতে হলে খাজনা আদায়কারী কবিরকে ১০/২০ হাজার টাকা দিতে হয়। এমনকি কোনো মাছ বিক্রেতা ২/৩ দিন মাছ বিক্রি করতে না আসলে তার বসা চটির জায়গায় অন্য চটি বসিয়ে তার নিকট হতে ১৫/২০ হাজার টাকা আদায় করে থাকে। এভাবেই জোরজুলুম করে খাজনা আদায় করে আসছেন কবির। খাজনা আদায়কারী কবিরের জোরজুলুমের বিষয়টি কয়েক বছর ধরে ধামাচাপা থাকলেও ইতোমধ্যে তা প্রকাশ পায়। নাম প্রকাশ না করার শর্তে ক'জন বিক্রেতা জানান, ওয়্যারলেস বাজারে অন্যান্য বাজারের তুলনায় অতিরিক্ত টাকা খাজনা দিতে হয়। এ বাজারের খাজনা আদায়কারীর মতো অন্য কোনো বাজারে এতো টাকা খাজনা নেয়নি। বাধ্য হয়ে তার দাবিকৃত খাজনা দিয়ে আসছি।

কয়েকজন ক্রেতা জানান, ওয়্যারলেস বাজারে সকাল বেলা দেশীয় প্রজাতির অনেক ধরনের মাছ পাওয়া যায়। কিন্তু এসব মাছের দাম বেশি রাখা হয়। মাছের দাম বেশি বললে বিক্রেতারা বলে থাকে বাজারে খাজনা বেশি দিয়ে থাকি, মাছও বেশি দামে বিক্রি করে থাকি। আমাদের কিছু করার নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়