বুধবার, ১১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ২১:০৪

ডেলটা লাইফের গণ-গ্রামীণ বীমা ডিভিশন

বর্ষ সেরা প্রকর্ম প্রতিযোগিতায় চাঁদপুর জকে মাহমুদা খানম পঞ্চম

কাজী নাহিন ॥
বর্ষ সেরা প্রকর্ম প্রতিযোগিতায় চাঁদপুর জকে মাহমুদা খানম পঞ্চম

ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের চাঁদপুর জক (জোন অপারেশন সেন্টার)-এর আওতায় অনুষ্ঠিত বর্ষসেরা প্রকর্ম প্রতিযোগিতা ২০২৫ (প্রবৃদ্ধি)-এ ইউনিট ম্যানেজার ক্যাটাগরিতে ৫ম স্থান অর্জন করেছেন মাহমুদা খানম। তিনি ইলশেগুঁড়ি ইউনিটের ম্যানেজার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) চাঁদপুর জক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকেসহ অন্যদেরকে এ সম্মাননা প্রদান করা হয়। প্রতিযোগিতায় চাঁদপুর জক কর্ম এলাকার বিভিন্ন ইউনিট ম্যানেজার অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জানানো হয় 'স্বপ্ন বাঁচুক যার যার, গণ-গ্রামীণ হোক সবার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণ-গ্রামীণ বীমা কার্যক্রমকে আরো এগিয়ে নিতে এবং লক্ষ্যমাত্রা অর্জনে কর্মীদের উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বিজয়ী ইউনিট ম্যানেজারদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

জকের উন্নয়ন প্রধান জেএভিপি কেএম লোকমান হোসেন, জকের অপারেশন প্রধান আশীষ কুমার বসু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়