শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২২:৩০

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মেয়াদপূর্তির দাবি না পেয়ে কর্মীর বাড়িতে গ্রাহকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার।।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মেয়াদপূর্তির দাবি না পেয়ে কর্মীর বাড়িতে গ্রাহকদের বিক্ষোভ

দেশীয় বীমা কোম্পানী ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মেয়াদপূর্তির বীমা দাবি না পেয়ে সংশ্লিষ্ট কোম্পানীর কর্মীর বাড়িতে জড়ো হয়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামে শনিবার (১৫ আগস্ট ২০২৫) কোম্পানীর বীমা কর্মী সাইফুল ইসলামের বাড়িতে ঘটে। গ্রাহকদের অভিযোগ, মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে বীমা করার নাম দিয়ে টাকা আত্মসাৎ করেন বীমা কর্মী সাইফুল। সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ইতোমধ্যেই আদালত ও দুদকের দ্বারস্থ হয়েছেন ওই এলাকার ভুক্তভোগী গ্রাহকরা।

লিপি আক্তার নামে এক গ্রাহক জানান, প্রলোভন দেখিয়ে ৪টা পলিসি করিয়েছেন। অনেক কষ্ট করে ১০ বছর পর্যন্ত টাকা দিয়ে মেয়াদ শেষ করছি। ২ বছর পার হলেও দাবিকৃত অর্থ পাচ্ছি না। এটা নিয়ে বর্তমানে স্বামীর সংসারে অশান্তি বিরাজ করছে। রহিমা বেগম নামের বীমার গ্রাহক জানান, বীমার মেয়াদ পরিপূর্ণ হয়েছে, দাবিকৃত টাকা দাবি করলে উল্টো ঘুষ দাবি করেন।

বিষয়টি নিয়ে বক্তব্য নেয়ার জন্যে সাইফুলকে না পেয়ে একাধিকবার কল দিলেও মোবাইল রিসিভ করেন নি। এ ব্যাপারে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, ভুক্তভোগীদের দাবিকৃত টাকা পাওয়ার জন্য আইনগত সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়