মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ২০:১৪

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের রমজানখাদ্য সামগ্রী বিতরণ

সামাজিক কাজে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ভূমিকা প্রশংসনীয়

: চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
সামাজিক কাজে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ভূমিকা প্রশংসনীয়

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের আয়োজনে অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের নিউ মার্কেটের তৃতীয় তলায় সেন্ট্রাল রোটারী ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা রাখছে। তারা দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি তাদের এই মানবিক ধারা অব্যাহত রেখেছে। সবচেয়ে বড়ো বিষয় হলো, এসব কর্মকাণ্ড তারা নিজস্ব অর্থায়নে পরিচালনা করছে, যা সত্যিই অনুকরণীয়।

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।

ক্লাবের ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুস সালাম জুয়েলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব ফ্যাসিলিটেটর ও পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শেখ মনির হোসেন বাবুল। উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. বিশ্বনাথ পোদ্দার, জামাল হোসেন, হাজী শবেবরাত সরকার, আব্দুল জমাদার মানিক, ইঞ্জিনিয়ার আলমগীর পাটোয়ারী, ডাক্তার ইফতেখারুল আলম, মাকসুদুর রহমান, ডা. তানভীর আরেফিন, প্রেসিডেন্ট ইলেক্ট রাজিব মজুমদার, ট্রেজারার সিনিয়র সাংবাদিক আব্দুল আউয়াল রুবেল, সদস্য জিতু মিয়া বেপারী, শফিউল্লাহ হায়দার, মাধুরী সাহা ও শেখ আমানুল্লাহ।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়। সবশেষে অতিথিবৃন্দ অসহায় মানুষের মাঝে রমজানের খাদ্য সামগ্রী তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়