প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১৫:২৮
কচুয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়ায় ২শ' গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিনের নির্দেশনায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেন সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান মিয়া।
গ্রেপ্তারকৃত আসামি মো. মঈন গাজী (৩০)। সে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত মো. আব্দুল জলিলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র গোপনে মাদক ব্যবসা পরিচালনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সাচার ভূমি অফিসের পেছনের বালুর মাঠে পুলিশ অভিযান চালায়।
পরে তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সে স্থানীয় পর্যায়ে পাইকারি বিক্রির মাধ্যমে মাদক সরবরাহ করতো বলে জানা গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তিনি কচুয়াবাসীকেও মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।








