রবিবার, ০১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৮

চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার ইফতার মাহফিল

অবহেলিত মানুষের মৌলিক চাহিদা পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত

স্টাফ রিপোর্টার।।
অবহেলিত মানুষের মৌলিক চাহিদা পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত
চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার ইফতার মাহফিলে মোনাজাতরত আমন্ত্রিত অতিথিবৃন্দ।

দীর্ঘ তিন দশক ধরে জেলার অবহেলিত ও অসহায় মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থা। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে সংস্থার উদ্যোগে চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর শহরের রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি এস এ এম মিজানুর রহমান খান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল কাদের খান।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুস শুকুর মোস্তান, সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য এস এম জাহাঙ্গীর, স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিক, আল-আমিন একাডেমি গুনরাজদী শাখা-এর ইনচার্জ মো. নাছির উদ্দিন মিয়াজী, এপেক্স ক্লাব অব চাঁদপুর-এর সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মো. মামুন হোসেন মিয়াজী এবং সমাজসেবক সুলতান মাহমুদ।

বক্তারা বলেন, চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে জেলার অসহায় মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পবিত্র রমজান মাস মানবিকতা, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই সময়ে সমাজের বিত্তবানদের উচিত গরিব ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, যাতে সবাই সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে।

তারা আরও বলেন, রমজান আমাদের ধৈর্য, সংযম, দানশীলতা ও মানবিকতার শিক্ষা দেয়। দান-সদকা, যাকাত ও ফিতরা প্রদানের মাধ্যমে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা সম্ভব। এজন্যে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে এসে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী। এ সময় আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি সংস্থার কার্যকরী কমিটির সদস্য, আজীবন সদস্য এবং সাধারণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়