শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩০

ফরিদগঞ্জে বাউন্ডারি ভাংচুর ও নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ

ফরিদগঞ্জে বাউন্ডারি ভাংচুর ও নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিরীহ পরিবারের বসতঘরের সীমানা বেড়া ভাংচুর, লুটপাট ও হুমকি-ধমকির ঘটনা ঘটেছে। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামের মুন্সি বাড়িতে সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) এ ঘটনা ঘটে। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রকাশ্য দিবালোকে এমন কর্মকাণ্ডে আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী মো. বিল্লাল হোসেন সাগরের পরিবারের সদস্যদের।

ভুক্তভোগী পরিবারের দেয়া তথ্যসূত্র ও সরজমিনে জানা যায়, ওই বাড়ির মৃত অজি উল্যাহর ছেলে মুহাম্মদ যোবায়ের আহাম্মদ সাকিব, সফিউল্যাহ মুন্সির ছেলে মোক্তার হোসেন, আলী আকবর মাস্টারের ছেলে আবু তাহের মনু গং ভুক্তভোগী বিল্লাল হোসেন সাগরের বসতঘর ঘেঁষে মাদ্রাসা নির্মাণ করেন। এতে বিল্লাল হোসেন সাগরের পরিবারের মহিলা সদস্যদের পর্দার সমস্যা এবং তাদের সম্পত্তিতে থাকা ফলদ ও বনজ গাছ বিনষ্ট হচ্ছে। নিরূপায় হয়ে ঘটনার দিন ভুক্তভোগী পরিবারটি নিজেদের বসতঘরের সামনে স্থানীয় শ্রমিকদের দ্বারা সীমানা পিলার দিয়ে বাউন্ডারি বেড়া দিলে প্রতিপক্ষ মুহাম্মদ যোবায়ের আহাম্মদ সাকিব গং বাউন্ডারি বেড়া ভাংচুর করে লুটপাট করে নিয়ে যায়। তাদের বাধা দিতে গেলে অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে দেশীয় অস্ত্র নিয়ে মারার জন্যে তেড়ে আসে। তখন নিজেদের জীবন বাঁচাতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়।

ভুক্তভোগী বিল্লাল হোসেন সাগর বলেন, আমি সামাজিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছি। অপরদিকে অভিযুক্তরা এক শ্রেণির সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা বিভিন্নভাবে আমার ক্ষতিসাধন করে আসছে। তারা অন্যায়ভাবে আমার বাউন্ডারি বেড়া ভাংচুর করে লুট করে নিয়ে যায় এবং আমাদের মারার জন্যে তেড়ে আসে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।

এদিকে ঘটনার বিষয়ে অভিযুক্ত মুহাম্মদ যোবায়ের আহাম্মদ সাকিবের কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়