প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৯
সাংবাদিক পাপ্পু মাহমুদের পিতার দাফন সম্পন্ন

হাজীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক দেশ রূপান্তর ও চাঁদপুর কণ্ঠের প্রতিনিধি পাপ্পু মাহমুদের পিতা মরহুম মো. হাবিবুর রহমান (৭৩)-এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে এদিন সকাল ৬টায় অসুস্থতাজনিত কারণে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে.....….রাজিউন)। তিনি হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকরা গ্রামের মুন্সী বাড়ির মৃত ছেরামত আলী মুন্সীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু ছেলে, দু মেয়ে ও নাতি-নাতনিসহ গুণগ্রাহী রেখে গেছেন।
|আরো খবর
মরহুমের জানাজার পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফেরদৌস আহমেদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মানিক প্রমুখ।
উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রেসক্লাব নেতৃবৃন্দ, স্থানীয় ও এলাকাবাসী, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, নিকট আত্মীয়-স্বজন।








