বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   সংসদ নির্বাচনের আমেজ না কাটতেই শাহরাস্তিতে স্থানীয় নির্বাচনের জন্যে প্রস্তুত হচ্ছে প্রার্থীরা
  •   কচুয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪১

মতলব উত্তরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

টপ সয়েল বিক্রি ও বালু উত্তোলনের মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনী ব্যবস্থা চলবে

---ইউএনও মাহমুদা কুলসুম মনি

মাহবুব আলম লাভলু।।
টপ সয়েল বিক্রি ও বালু উত্তোলনের মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনী ব্যবস্থা চলবে

মতলব উত্তর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ, মোহনপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আলী, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম ও সাংবাদিক মো. দ্বীন ইসলাম।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামসহ বিভাগীয় প্রধান ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কিছু এলাকায় মহাসড়কের ওপর ড্রেজারের পাইপ বসিয়ে পানি নিষ্কাশন ও মাটি পরিবহনের কারণে যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছাচ্ছে। এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বক্তারা মত দেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, মহাসড়কে ড্রেজারের পাইপ বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, টপ সয়েল বিক্রি ও বালু উত্তোলনের মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।

ইউএনও আইন শৃঙ্খলার উন্নয়ন, মাদকের আগ্রাসন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে এবং সংঘর্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ছবিঃ মতলব উত্তর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখছেন ইউএনও মাহমুদা কুলসুম মনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়