সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৬

চাঁদপুরে গার্ল গাইডস্-এর বিশ্ব চিন্তা দিবস উদযাপন

সংগঠন মানুষের জীবন গঠনে শৃঙ্খলা শেখায়

....… জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ

স্টাফ রিপোর্টার।।
সংগঠন মানুষের জীবন গঠনে শৃঙ্খলা শেখায়

বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন চাঁদপুরের আয়োজনে বিশ্ব চিন্তা দিবস উদযাপিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, সংগঠন হচ্ছে সংঘবদ্ধ জীবন। সংগঠন মানুষের জীবন গঠনে শৃঙ্খলা শেখায়। তিনি বলেন, একে অন্যের প্রতি সম্প্রীতির বন্ধনে তোমরা দেশকে এগিয়ে নিয়ে যাবে।

অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার ও লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ মোর্শেদা ইয়াসমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি খালেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে হলদে পাখিসহ বিজ্ঞ পাখি, জেলা সেক্রেটারি, জেলা ট্রেজারার এবং অন্যান্য গাইডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল ও তাঁর স্ত্রী লেডী ওলেভ ব্যাডেন পাওয়েল এ মহৎ দম্পতির যুগ্ম জন্ম দিবস ২২ ফেব্রুয়ারি। প্রতিবছর গার্ল গাইডস্ সংস্থা তাঁদের জন্ম দিবসকে তাৎপর্যময় করে তোলার লক্ষ্যে 'বিশ্ব চিন্তা দিবস' হিসেবে উদযাপন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়