সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৮

ফরিদগঞ্জের শোল্লায় চিংড়ি প্রতীকের জনসভায় আলহাজ্ব এম এ হান্নান

দীর্ঘ বছর পাশে থাকার মূল্য ফরিদগঞ্জবাসী ভোটের ভালোবাসা দিয়ে পূরণ করবে

ফরিদগঞ্জ ব্যুরো।।
দীর্ঘ বছর পাশে থাকার মূল্য ফরিদগঞ্জবাসী ভোটের ভালোবাসা দিয়ে পূরণ করবে
ফরিদগঞ্জের শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে চিংড়ি প্রতীকের সমর্থনে জনসভায় বক্তৃতা করছেন প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান।

ত্রয়োদশ জাতীয় সংসদ

নির্বাচন সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নানের সমর্থনে শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চিংড়ি প্রতীকের প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নান বলেন, গত তিন দশক ধরে ফরিদগঞ্জবাসীকে এবং দু দশকের বেশি সময় ধরে বিএনপিকে সেবা দিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত দল আমার সাথে বেঈমানি করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচনের মাধ্যমে ফরিদগঞ্জবাসী প্রমাণ করবে তারা বেঈমান নয়। দীর্ঘ বছর পাশে থাকার মূল্য তারা ভোটের ভালোবাসা দিয়ে পূরণ করবে। গুপ্টি পশ্চিম ইউনিয়নে গত ৫ ফেব্রুয়ারির হামলার ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে বিচলিত না হলেও দলের কিছু কর্মীর সম্পৃক্ততার অভিযোগে তিনি মর্মাহত। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তে তাঁর কোনো দায় প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় প্রার্থীর ওপর চাপানো উচিত নয়। জনগণের উদ্দেশে তিনি বলেন, আমাকে নির্দোষ মনে করলে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন চিংড়ি প্রতীকে ভোট দিয়ে গণতান্ত্রিকভাবে এর জবাব দেওয়ার আহ্বান জানাই। তাঁর ভাষ্য, হামলার ঘটনার জবাব জনগণ ব্যালটের মাধ্যমেই দেবে।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা সফিউল বাশার মুকুল, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান বকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মফু, আব্দুর রহমান, নজরুল ইসলাম পাটওয়ারী, ফারুক খান, মাসুদ বেপারী, জাকির হোসেন পাটওয়ারী, রফিকুল ইসলাম কাঞ্চন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, শাহাবুদ্দিন বাবুল, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু ও সদস্য সচিব শাওন চৌধুরী প্রমুখ।

সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ছাড়াও কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়