প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৪
হাসান আলী হাই স্কুলের বন্ধুদের নিয়ে ধানের শীষে ভোট চাইলেন প্রার্থীর ছোট ভাই রানা

হাসান আলী সরকারি হাই স্কুলের এসএসসি ব্যাচের বন্ধুদের নিয়ে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে ছোট ভাই শেখ রিয়াজ উদ্দিন রানা বড়ো ভাইয়ের জন্যে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেছেন।
|আরো খবর
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল হতে দুপুর পর্যন্ত বাস স্ট্যান্ড, স্টেডিয়াম এলাকা, মিশন রোড, হাসান আলী হাই স্কুল মাঠ, রেলওয়ে কোর্ট স্টেশনসহ আবাসিক এলাকা ও বিভিন্ন মার্কেট, শপিং মলে রিয়াজউদ্দিন রানা ও তার বন্ধু মহল ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মাহবুব মদিনা, শেখ রিয়াজউদ্দিন রানার স্কুল বন্ধু শেখ মনজুরুল কাদের সোহেল, শাহেদুল হক মোরশেদ, সম্রাট, সজিব, পায়েল, সেলিম রেজা, আ. মালেক, ফেরদৌস, হানিফ বেপারী, অভি, জগলুর রহমান রিয়েলসহ আরো অনেকে। তারা দল মত নির্বিশেষে শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান
জানান।
এবার শুধু দলীয় নেতাকর্মীরাই নন, ভোটের মাঠে সক্রিয়ভাবে নেমেছেন শেখ ফরিদ আহমেদ মানিকের স্ত্রী, কন্যা, ছোট ভাইসহ পুরো পরিবার।








