সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭

রামগঞ্জে বিএনপির ৩৪৮ জন নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে বিএনপির ৩৪৮ জন নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মনসুর আহমেদ ও সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম উদ্দিন আহমেদের ছোট ভাই রিয়াদ উদ্দিন আহমেদ সহ উপজেলার নয়টি ইউনিয়ন ও রামগঞ্জ পৌরসভা থেকে বিএনপি ও অন্যান্য দলের ৩৪৮ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১ টায় শাপলা কলির মিছিলপূর্ব অনুষ্ঠানে রামগঞ্জ সরকারি কলেজ মাঠের সমাবেশে রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজমুল হাসান পাটোয়ারী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -১ (রামগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদে মনোনীত প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ ইমরান হোসেন, রামগঞ্জ পৌরসভা জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না, রামগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আবুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। যোগদান অনুষ্ঠান শেষে শাপলাকলি প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শাপলা কলির পক্ষে ভোট প্রার্থনা করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়