মঙ্গলবার, ১২ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ জুন ২০২৫, ২০:৩৯

চাঁদপুর সদরে যৌথবাহিনীর অভিযানে গাঁজা ও গাঁজা মাপার যন্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর সদরে যৌথবাহিনীর অভিযানে গাঁজা ও গাঁজা মাপার যন্ত্র উদ্ধার
চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ থেকে যৌথবাহিনীর অভিযানে উদ্ধারকৃত গাঁজা ও গাঁজা মাপার যন্ত্র।

যৌথবাহিনী কর্তৃক চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ এলাকা থেকে ১ কেজি গাঁজা এবং ১টি গাঁজা পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, রোববার (২২ জুন ২০২৫) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে মাদকবিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ এলাকা থেকে ১ কেজি গাঁজা এবং ১টি গাঁজা পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্যে উদ্ধারকৃত মাদক ও গাঁজা মাপার যন্ত্রটি চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্প হতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়