বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮

প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃহাউস ফুটবল লীগ অনুষ্ঠিত

সংবাদদাতা।।
প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃহাউস ফুটবল লীগ অনুষ্ঠিত

ফরিদগঞ্জের প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে 'আন্তঃহাউস ফুটবল লীগ-২০২৬'। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি, শারীরিক-মানসিক বিকাশ এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সার্বিক পৃষ্ঠপোষকতা করে হেলিও স্মার্টফোন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুর রহমান বেপারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলিও স্মার্টফোনের চাঁদপুর অঞ্চলের ডিলার মো. আলমগীর হোসেন ও চট্টগ্রাম বিভাগের রিজিওনাল সেলস ম্যানেজার মো. শামীমুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যান্ডটির জোনাল সেলস ম্যানেজার (চাঁদপুর) অমিত তালুকদার এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য নুরুল ইসলাম মিন্টু।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার সুষম পরিবেশ নিশ্চিত করা জরুরি।

এ সময় বক্তারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্রীড়াঙ্গনে এগিয়ে আসায় হেলিও স্মার্টফোন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আয়োজকদের এমন উদ্যোগ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়।

দিনব্যাপী এই টুর্নামেন্টে বিভিন্ন হাউসের শিক্ষার্থীরা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশ নেয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি একটি মিলনমেলায় পরিণত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়