বুধবার, ২২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ২০:৫৩

শাহরাস্তি ক্রিকেট একাডেমি পরিদর্শনে ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তি ক্রিকেট একাডেমি পরিদর্শনে ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব
শাহরাস্তি ক্রিকেট একাডেমির শিক্ষার্থীদের সাথে উপ-সচিব মো. নাজিম উদ্দিন।

শাহরাস্তি উপজেলা ক্রিকেট একাডেমি পরিদর্শন করেছেন ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নাজিম উদ্দিন। ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ডে মনোনীত শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন মিঠুর কর্মকাণ্ড সরেজমিনে দেখতে সরকারি সফরে তিনি শাহরাস্তিতে আসেন। এ সময় ক্রিকেট একাডেমি পরিদর্শন করেন এবং বিগত বছরগুলোতে শাহরাস্তি প্রিমিয়ার লিগের কর্মকাণ্ডের ভিডিও চিত্র দেখেন। উপ-সচিব নাজিম উদ্দিন এ সময় সাদ্দাম হোসেন মিঠুর ক্রীড়া উদ্যোগের প্রশংসা করেন এবং স্থানীয় পর্যায়ে সবাইকে মিঠুর পাশে দাঁড়ানোর জন্যে আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের ডেপুটি কো-অর্ডিনেটর কফিল উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হুমায়ূন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহাবুব উল আলম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী হোসেন মন্টু, বিএনপির নেতা জালাল খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন বেপারী, যুবদল নেতা বাহার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়