বুধবার, ১৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ২১:৫৪

মেঘনা মোহনা সুইমিং ক্লাব নামে নতুন সংগঠনের যাত্রা

রাজু সভাপতি ফাইরুজ রহমান সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার।।
মেঘনা মোহনা সুইমিং ক্লাব নামে নতুন সংগঠনের যাত্রা

সাঁতারের উর্বর মাটি খ্যাত চাঁদপুরে মেঘনা মোহনা সুইমিং ক্লাবের আত্মপ্রকাশের মধ্য দিয়ে আগামী প্রজন্মকে সাঁতারু হিসেবে গড়ে তুলতে এবং 'সাঁতার শিখুন জীবন বাঁচান' এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের এক ঝাঁক তরুণ ও যুবকের সমন্বয়ে ৩ মার্চ ২০২৬ তারিখে নতুন নেতৃত্বের মধ্য দিয়ে এ সংগঠনটি যাত্রা শুরু করে।

সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে পরপর পাঁচটি সভা করে এই সংগঠনের কার্যকরী পরিষদ গঠন করা হয়।

সংগঠনের উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে রাজু আহমেদকে সভাপতি ও ফাইরুজ রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।

গঠিত কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন : মো. মেরাজ আহমেদ চোকদার, আলী আহম্মদ সুমন, শামীম হোসেন চোকদার, তুষার কান্তি দাস, ওসমান গনি জনি, মেহেদী হাসান রাফী, সোলেমান হোসেন শাকিল, তাহসিন আহমেদ একান্ত ও আহনাফ আরাবি।

সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত কার্যকরী পরিষদের পরবর্তী সভায় সংগঠনের অন্যান্য পরিষদ গঠন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়