বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১২:৪৭

রোনালদোর হাতে বিশ্বকাপ উঠুক, মেসির সকল স্বপ্ন তো পূরণ হয়েছেই.......

------মুরাদ নূর

কবির হোসেন মিজি
রোনালদোর হাতে বিশ্বকাপ উঠুক, মেসির সকল স্বপ্ন তো পূরণ হয়েছেই.......

দেশের বিশিষ্ট সংস্কৃতিজন, প্রখ্যাত সুরকার মুরাদ নূর ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ভাবনায় চাঁদপুর কণ্ঠকে বলেছেন, আমি আর্জেন্টিনার ভক্ত। বিশেষ করে মেসিতে মুগ্ধ। রোনালদো, নেইমারের খেলাও ভালো লাগে, তবে মেসির কাছে অন্য সকল ভালো লাগা তুচ্ছ। পারিবারিক ও সমাজিক সঙ্গের কারণে ছোট বেলা থেকেই আর্জেন্টিনার প্রতি ভালো লাগার সৃষ্টি, ধীরে ধীরে ভালো লাগাটা প্রেমে রূপ নিয়েছে। বিশ্বকাপ ফুটবলের সময় আসলেই উত্তেজনা বেড়ে যায়। মনে হচ্ছে, আমিও আর্জেন্টিনার হয়ে খেলছি। যদিও মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ! অপূর্ণতাও নেই। সার্থক জীবনে শতভাগ সফল মেসি। পৃথিবীতে বিশেষ লোকদের স্বপ্ন পূরণ হলে পৃথিবীই সম্মানিত হয়, তাই আমি চাইবো ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে এবাবের বিশ্বকাপ উঠুক। ফুটবল ইতিহাসে মেসির সকল স্বপ্ন তো পূরণ হয়েছেই...।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়