শনিবার, ১১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৭:৩৯

কেন্দ্রীয় যুবদল নেতা তারেকুর রহমানকে শোভাযাত্রা দিয়ে বরণ

প্রবীর চক্রবর্তী।।
কেন্দ্রীয় যুবদল নেতা তারেকুর রহমানকে শোভাযাত্রা দিয়ে বরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত ফরিদগঞ্জের কৃতী সন্তান তারেকুর রহমানকে বরণ করে নিলো ফরিদগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ।

শনিবার (১১ জুলাই ২০২৬) দুপুরে তারেকুর রহমান ফরিদগঞ্জে আসলে তাঁকে চাঁদপুর- ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ইচলী থেকে বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে বরণ করেন যুবদল নেতারা।

মোটরসাইকেল শোভাযাত্রাটি ইচলী চৌরাস্তা থেকে শুরু হয়ে ফরিদগঞ্জ বাজার হয়ে তারেকুর রহমানের নিজ বাড়ি কালির বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ তারেকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে গড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। যুবদল জাতীয়তাবাদের ভ্যানগার্ড। আওয়ামী স্বৈরাচারের দুঃশাসন শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ বিএনপিকে সেবা করার সুযোগ দিয়েছে। আমাদের প্রতিটি নেতাকর্মীকে দল ও দেশের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা দেখিয়ে এবং সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

বিএনপি থেকে দেওয়া যুবদলের প্রতি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি আমি ফরিদগঞ্জের মানুষের জন্যে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যাবো। ফরিদগঞ্জের যুবদল যেনো সুশৃংখল এবং শক্তিশালী হয় আমি সেই চেষ্টা চালাবো।

ফুলেল শুভেচ্ছা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সদস্য সোহেল খান, ফজলুর রহমান, ফারুক খান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাস, শাওন পাঠান, পৌর যুবদল নেতা কৃষ্ণ কমল, উপজেলা ছাত্রদলের মাহিন আহমেদ, মহিনুদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব শিবলুসহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের যুবদল ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়