প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৩:১৫
স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৪৩
আল্লাহর রহমতে আমার কোনো পিছুটান নেই
.............আব্দুল মতিন স্বপন

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের খলাপাড়া পাটোয়ারী বাড়ির সন্তান আব্দুল মতিন স্বপন। কুয়েতে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। এই রেমিটেন্স-যোদ্ধা আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। political আর সামাজিক অবস্থানের দিক দিয়ে ইতোমধ্যে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বাবা মরহুম বজলুল ইসলাম ওরফে দাদা ভাই জীবদ্দশায় ছিলেন ব্যবসায়ী। পারিবারিক ঐতিহ্যে গড়ে ওঠা আব্দুল মতিন স্বপন বলেন, আল্লাহর রহমতে তিনি আমাকে যা দিয়েছেন তার জন্যে মহান স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নবাসী আমাকে সম্মান দিলে আমি তাদের আমানতের খেয়ানত করবো না। এটাই আমার প্রতিশ্রুতি। আমার কোনো কিছুতে পিছুটান নেই, এটা ইউনিয়নবাসী ভালো করে জানেন।
|আরো খবর
চাঁদপুর কণ্ঠ : আপনার রাজনৈতিক, সামাজিক ও কর্মজীবনের সংক্ষিপ্ত পরিচিতি বলুন।
আব্দুল মতিন স্বপন : আমি ছোটবেলা থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছি। বর্তমানে আমি বাকিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বাকিলা কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এছাড়া বহু সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছি। কর্মজীবনে আমরা পারবারিকভাবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ব্যবসা করছি। এছাড়া এলাকাতে একাধিক বহুতল ভবনের মালিকানা আমাদের পরিবারের। অর্থাৎ আমরা পারিবারিকভাবে স্বাবলম্বী। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা দিয়েছেন শোকরিয়া। আমার কোনো পিছুটান নেই। এখন উদ্দেশ্য একটাই : মানুষের জন্যে কিছু করা।
চাঁদপুর কণ্ঠ : আপনি স্থানীয় সরকার নির্বাচন তথা আপনার ইউনিয়ন পরিষদে কোন্ পদে প্রার্থী হিসেবে অংশ নিতে চান?
আব্দুল মতিন স্বপন : আমি আমার নিজ ইউনিয়ন বাকিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই।
চাঁদপুর কণ্ঠ : প্রার্থী হবার ইচ্ছা আপনি কবে থেকে পোষণ করছেন? অতীতে কি কখনও নির্বাচনে অংশ নিয়েছিলেন?
আব্দুল মতিন স্বপন : প্রার্থী হবার ইচ্ছা বহু আগে থেকে ছিলো। তবে এ সময়ে আমার ইউনিয়নের আমার দলীয় হাজার হাজার নেতা-কর্মীর উৎসাহে আমি আরো মানসিক শক্তি পেয়েছি।
না, আগে আমি নিজে প্রার্থী হিসেবে সরাসরি কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি। তবে দলীয় স্বার্থে ইউপি নির্বাচনে নিজের সর্বস্ব ত্যাগ করে দলের প্রার্থীকে পাস করাতে সমর্থ হয়েছি।
চাঁদপুর কণ্ঠ : আপনি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় সমর্থন বা মনোনয়ন প্রত্যাশা করেন? না নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান?
আব্দুল মতিন স্বপন : হ্যাঁ, দল যদি দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত দেয়, তাহলে অবশ্যই আমি দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীক নিয়েই নির্বাচন করবো। এ ক্ষেত্রে আশা করবো, দল আমাকে মূল্যায়ন করবে। নির্দলীয়ভাবে নির্বাচন করার চিন্তা করার সময় এখনো আসেনি।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচনে নিতান্তই জনপ্রিয়তা যাচাই করার জন্যে বা কেবল পরিচিতি লাভের জন্যে প্রার্থী হতে চান? না বিজয়ী হবার মানসে আঁটঘাঁট বেঁধে নেমেছেন বা নামবেন?
আব্দুল মতিন স্বপন : আল্লাহর রহমতে আমার নিজ এলাকায় জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যথেষ্ট রয়েছে। তাই নতুন করে পরিচিত হবার কিছুই নেই। অবশ্যই আমি বিজয়ী হতেই আঁটঘাঁট বেঁধেই নামবো。
Sincerely, চাঁদপুর কণ্ঠ : নির্বাচনকেন্দ্রিক আপনার পরিকল্পনা কী? সমাজসেবামূলক কাজ কতোটুকু করেছেন বা করবেন? ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন তথা গণসংযোগ শুরু করেছেন?
আব্দুল মতিন স্বপন : আমি আমার নিজ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবো, আমাকে আমার নেতা-কর্মী মন থেকে ভালোবেসে বিজয়ী করবে এটাই আমার এখনকার পরিকল্পনা।
সমাজসেবামূলক কাজ কী করছি, কী করেছি তা আমার দল বা দলের বাইরে সবাই বলবে, এ ক্ষেত্রে আমি সামাজিকভাবে যে সকল কাজ করি তা ঢাক পিটিয়ে বলবো কেন?
হ্যাঁ, প্রতিদিন আমি ভােটারদের সাথে যোগাযোগ করছি, তাদের সুখ-দুঃখের ভাগী হচ্ছি।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে আপনি আশাবাদী? নির্বাচনের সুষ্ঠুতার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি?
আব্দুল মতিন স্বপন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠা নিয়ে সরকারে রয়েছে। বিএনপি অতীতে কোনো বিতর্কিত নির্বাচন করেনি, এবারো করবে না এটা নিশ্চিত থাকেন। আর আমিও শতভাগ আশাবাদী। বিএনপি আর প্রশাসন মাঠে থাকলে যে কোনো নির্বাচন সুষ্ঠু হবেই।
চাঁদপুর কণ্ঠ : এলাকার উন্নয়নে আপনি ভোটারদের উদ্দেশ্যে কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করতে চান?
আব্দুল মতিন স্বপন : আপনারা হয়তো আমার বিষয়টি জানেন না বিধায় প্রশ্নটি এভাবে করেছেন। কোনো প্রতিশ্রুতি আমি দেবো না। আমি কী করেছি না করেছি তা আমার এলাকার লোকজন বলবে। আমার সাধ ও সাধ্যের মধ্যে সবসময় সহযোগিতা করে থাকি ও সামনের দিকে করে যাবো।
চাঁদপুর কণ্ঠ : উপরোল্লিখিত প্রশ্নগুলোর বাইরে আপনার কোনো বক্তব্য থাকলে সেটা বলতে পারেন।
আব্দুল মতিন স্বপন : আমার কথা স্পষ্ট-- লোকজন আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আসছে, সেই ভালোবাসার শক্তি নিয়ে বলছি, আমি বিজয়ী হলে ইউনিয়নবাসীর জন্যে সর্বোচ্চভাবে কাজ করে যাবো।
চাঁদপুর কণ্ঠ : আপনার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরুন।
আব্দুল মতিন স্বপন : --আমি আব্দুল মতিন স্বপন বাকিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বাকিলা কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এছাড়া বহু সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছে। কর্মজীবনে আমরা পারবারিকভাবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ব্যবসা করছি।
ডিসিকে /এমজেডএইচ








