প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৭:৩৯
স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৪০
পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের বাকি উন্নয়ন কাজ দ্রুততার সাথে সম্পন্ন করবো
---রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর কণ্ঠের ধারাবাহিক প্রতিবেদন 'স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি' পর্বে সাক্ষাৎকার দিয়েছেন হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি। প্রশ্নোত্তর আকারে তাঁর সাক্ষাৎকার নিচে তুলে ধরা হলো--
|আরো খবর
চাঁদপুর কণ্ঠ : আপনি স্থানীয় সরকার নির্বাচনে (উপজেলা/ পৌরসভা/ইউনিয়ন পরিষদ) কোথা থেকে কোন্ পদে প্রার্থী হিসেবে অংশ নিতে চান?
মো. মফিজুর রহমান : আমি হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ।
চাঁদপুর কণ্ঠ : প্রার্থী হবার ইচ্ছে আপনি কবে থেকে পোষণ করছেন? অতীতে কি কখনও নির্বাচনে অংশ নিয়েছিলেন?
মো. মফিজুর রহমান : হ্যাঁ বেশ কয়েক বছর আগে থেকে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছে পোষণ করে আসছি। সে হিসেবে ২০২৪ সালে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে অংশগ্রহণ করি এবং জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন।
চাঁদপুর কণ্ঠ : আপনি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় সমর্থন বা মনোনয়ন প্রত্যাশা করেন, না নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান?
মো. মফিজুর রহমান : আমি প্রত্যক্ষভাবে দল করি। বর্তমানে ইউনিয়ন বিএনপির সভাপতি। তাই আমি দলের মনোনয়ন প্রত্যাশা করি। বিগতদিনের দলীয় কর্মকাণ্ড বিবেচনায় আমাকে দল থেকে মনোনয়ন দেবে বলে আমি আশাবাদী।
মো. মফিজুর রহমান : নির্বাচনে নিতান্তই জনপ্রিয়তা যাচাই করার জন্যে বা কেবল পরিচিতি লাভের জন্যে প্রার্থী হতে চান? নাকি বিজয়ী হবার মানসে আঁটঘাঁট বেঁধে নেমেছেন বা নামবেন?
মো. মফিজুর রহমান : বিজয়ী হবার মানসিকতা নিয়ে আঁটঘাঁট বেঁধে মাঠে নামবো ইনশাল্লাহ।
মো. মফিজুর রহমান : নির্বাচন কেন্দ্রিক আপনার পরিকল্পনা কি? সমাজসেবামূলক কাজ কতোটুকু করছেন বা করবেন? ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন তথা জনসংযোগ শুরু করেছেন?
মো. মফিজুর রহমান : ছাত্রদল, যুবদল করে বর্তমানে ইউনিয়ন বিএনপির সভাপতি। আমি যেহেতু বিএনপির রাজনীতির সাথে আজ প্রায় ৩০/৩৫ বছর ধরে জড়িত এবং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি, তাই আশা করছি দল আমাকে মনোনয়ন দিবে। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক মামলার আসামি ছিলাম। তাই আশা করছি দল আমাকেই মনোনয়ন দেবে। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, ইনশাআল্লাহ ভালো সাড়া পাচ্ছি। গণসংযোগ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে আপনি আশাবাদী? নির্বাচনে সুষ্ঠুতার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি?
মো. মফিজুর রহমান : নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে আমি আশাবাদী। সবার ভোট সবাই দিবে, যাকে খুশি তাকে দিবে।
চাঁদপুর কণ্ঠ : এলাকায় উন্নয়নে আপনি ভোটারদের উদ্দেশ্যে কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করতে চান?
মো. মফিজুর রহমান : ইনশাআল্লাহ আমি পুনরায় নির্বাচিত হলে ইউনিয়নের সব এলাকায় সমানভাবে কাজ করবো। আমার সেবাটুকু সমানভাবে ও গরিবের মাঝে বিলিয়ে দেবো। এক টাকাও দুর্নীতি করবো না। মানুষের সেবক হয়ে কাজ করবো। পাশাপাশি ইউনিয়নে সবরকমের মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো।
চাঁদপুর কণ্ঠ : উপরোল্লিখিত প্রশ্নগুলোর বাইরে আপনার কোনো বক্তব্য থাকলে বলতে পারেন।
মো. মফিজুর রহমান : অতীতে আমার ইউনিয়নে যা উন্নয়ন হয়েছে, ইনশাআল্লাহ আমাকে আল্লাহ পাক পুনরায় চেয়ারম্যান হিসেবে কবুল করলে তা ধারাবাহিকভাবে চলমান থাকবে। মাদক, ইভাটিজিংয়ের কবল থেকে যুব সমাজকে রক্ষা করে রাজারগাঁও ইউনিয়নকে একটা মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চেষ্টা থাকবে।
চাঁদপুর কণ্ঠ : আপনার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরুন।
--আমি মো. মফিজুর রহমান, পিতা মৃত হাজী আব্দুল রব,
গ্রাম-পূর্ব রাজারগাঁও,
হাজীগঞ্জ, চাঁদপুর।
বর্তমানে আমি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং
হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
ডিসিকে /এমজেডএইচ








