বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ২২:১৭

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন লায়ন হারুন

ধৈর্যধারণ করুন আমরা আপনাদের পাশে আছি

প্রবীর চক্রবর্তী।।
ধৈর্যধারণ করুন আমরা আপনাদের পাশে আছি

ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামের বেচার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ। তিনি বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত স্থানসমূহ পরিদর্শন করেন এবং সর্বস্ব হারানো ও খোলা আকাশের নিচে বসবাস করা লোকজনের

খোঁজ-খবর নেন। পরে তিনি তাৎক্ষণিক সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন। এছাড়া সাংগঠনিকভাবে আরো সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় তিনি এই বিপদের সময় ধৈর্য ধারণের অনুরোধ জানান। তিনি বলেন, বিপদ বলে কয়ে আসে না। ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। এখন যাতে আপনারা আবারো মাথা তুলে দাঁড়াতে পারেন, সেজন্যে আজকে আমি ব্যক্তিগতভাবে কিছু সহযোগিতা করছি। কিন্তু আমরা এখানেই থেমে থাকবো না। বিপদে ধৈর্য ধারণ করুন। এই বিপদের সময় আমরা আপনাদের পাশে আছি। আমি আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দকে বলে যাচ্ছি, তারা যেনো এই ইউনিয়নসহ পুরো উপজেলায় যারা সমাজ হিতৈষী রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে আপনাদের যেনো সহায়তা করে সেজন্যে সকল কিছুই করবে। আর সরকারিভাবে এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যাতে আপনারা সহায়তা পেতে পারেন সেজন্যে আমি সার্বিক সহযোগিতা করবো। এ সময় তিনি খাদ্য সহায়তার জন্যে হাদিয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম স্বপন, স্থানীয় বিএনপি নেতা বিল্লাল খান, সোহেল খান, ইকবাল পাটওয়ারী, রিপন পাটওয়ারী, মিলন খান, কাউছার আহমেদ, আব্দুল কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (১৩ মে ২০২৬) দুপুরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ওই বাড়ির ১১টি পরিবারের ২০টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। যাতে কয়েক কোটি টাকার সম্পদহানি হয়েছে। রাতেই সরকারিভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া ক্ষতিগ্রস্তদের জন্যে খাদ্য সহায়তা ও কম্বল পাঠান। এছাড়া স্থানীয় হাদিয়া ফাউন্ডেশন বৃহস্পতিবার থেকে খাবারের ব্যবস্থা করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়