সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ২২:৫৪

শিক্ষা জাতীয়করণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

------অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
শিক্ষা জাতীয়করণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

চাঁদপুরের চার শিক্ষকের চাকুরি থেকে অবসরজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক নেতা শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী বলেছেন, শিক্ষা জাতীয়করণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাঠ্যপুস্তকে শিক্ষাগুরুর মর্যাদা তুলে ধরা হয়েছিল, এখন তা নেই। শিক্ষকদের নিজেদের মর্যাদা নিজেদের প্রতিষ্ঠা করতে হলে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষাকে জাতীয়করণ করলে শিক্ষকদের মর্যাদাও বৃদ্ধি পাবে। চাঁদপুরের শিক্ষকগণ অত্যন্ত মেধাবী। সমাজ পরিবর্তনে এ মেধাকে কাজে লাগাতে হবে। বিজ্ঞানমনস্ক ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রচলিত শিক্ষার কারিকুলাম পরিবর্তন করা একান্তই প্রয়োজন। সারা বছরের পরীক্ষাগুলোতে শ্রেণিকার্যক্রম বন্ধ থাকে। জেলা ও উপজেলা ভিত্তিক পরীক্ষাকেন্দ্র নির্মাণ করে শিক্ষার্থীদের পড়াশোনার সময় নির্ধারণ করতে হবে।

বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, চাঁদপুর কর্তৃক রোববার (১২ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় জেলা সদরের ডিএন হাই স্কুলে আয়োজিত এ বিদায় সংবর্ধনায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, চাঁদপুরের সাবেক সভাপতি অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারী এ বক্তব্য প্রদান করেন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সদস্য ও বিদায় সংবর্ধনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব মো.আলী আক্কাছ। পরিচালনা করেন সংবর্ধনা কমিটির সদস্য সচিব মো. মাহফুজুর রহমান ও মো. হানিফ।

এ সময় তিনি আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে জীবনমুখী শিক্ষা দিতে হবে। শুধু ছাপানো বই পড়ে আমাদের অবস্থার পরিবর্তন করা সম্ভব নয়। এতে প্রয়োজন জীবনমুখী শিক্ষা। উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতের কোনো শিক্ষক আন্দোলনই বিফলে যায়নি। তাই সংগঠনভুক্ত না হলে দাবি আদায় হবে না । আন্দোলনের শতভাগ পরিশ্রম অর্জিত না হলেও আজকের শিক্ষকদের অবস্থার পরিবর্তন হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মো. মোশারেফ হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রিয় বাকশিস এবং আবদুল গনি, প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, চাঁদপুর উপস্থিত ছিলেন।

সংবর্ধিত শিক্ষকগণ হচ্ছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক নেতা মো. বিল্লাল হোসেন, মো. কাজল হোসেন, মো. শফিকুর রহমান ও হাছিনা আকতার । তারা স্ব স্ব স্কুল থেকে মহান শিক্ষকতা পেশা থেকে অবসরগ্রহণ করায় বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, চাঁদপুর এ বিদায় সংবর্ধনা প্রদান করে। অতিথি ও সংবর্ধিত শিক্ষকগণকে সংগঠনের কর্মকাণ্ডে অবদান স্বরূপ উষ্ণ ফুলেল শুভেচ্ছা ও সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী তাঁর নিজ লেখা ৩টি করে ৪ সেট মহামূল্যবান বই উপহার দেন সংবর্ধিত শিক্ষকগণকে। শিক্ষক সংগঠন, কর্মকাণ্ড পরিচালনা, সভা, দাবি আদায়ে সংবর্ধিত শিক্ষকদের ভূমিকা, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নানা লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন ঢালী, ফয়জুল হক বাবুল হোসেন, সেলিনা আকতার, প্রধান শিক্ষক হাজী মাঈনুদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়