প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ২২:৫২
জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিমের সাথে দলীয় নেতা-কর্মীদের সাক্ষাৎ

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাবার পর নিয়মিত অফিস করছেন নবনিযুক্ত প্রশাসক ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম। প্রতিদিনই অফিসিয়াল কাজের পাশাপাশি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দেখা করতে আসা দলীয় নেতা-কর্মীদেরও সময় দিচ্ছেন।
|আরো খবর
রোববার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে ডিসি অফিসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা শেষে জেলা পরিষদ কার্যালয়ে আসলে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। সেই সাথে দেখা করেন নুরু গাজী, আব্দুর রহমান মিয়াজী ও মো. জামাল মোল্লার নেতৃত্বে চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ। আরো দেখা করেন হাইমচর উত্তর আলগী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হারুন, লক্ষ্মীপুর ইউনিয়নের শুকুর মিয়া, চাঁদপুর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মহসিন পাটোয়ারীসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, বিএনপি নেতা কাইয়ুম খানসহ অন্য নেতৃবৃন্দ।
জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, জেলা পরিষদ কার্যালয়ে আমার অফিসিয়াল অনেক কাজ করতে হয়। অফিসিয়াল দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় কার্যালয়ে বসে নেতা-কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হবে।
দলীয় নেতা-কর্মীদের সময় দেয়া এবং তৃণমূলের সাথে যোগাযোগ বৃদ্ধি করার জন্যে আমি এখন থেকে প্রতিদিন সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে বসছি। সেখানে দলীয় সাংগঠনিক কাজ,
নেতা-কর্মীদের ব্যক্তিগত বিষয়, অভাব-অভিযোগসহ অন্যান্য বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে পারবেন। তিনি বলেন,
বিভিন্ন সমস্যা ও উন্নয়ন কাজের বিষয়ে যারা আবেদন নিয়ে আসবেন, তাতে স্ব স্ব এলাকার সংসদ সদস্যের এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সুপারিশ থাকতে হবে।
এদিন সরজমিনে দেখা যায়, জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে দেখা করতে আসা
নেতাকর্মীসহ অন্যান্য
শ্রেণী-পেশার মানুষের কোনো ফুলেল শুভেচ্ছা তিনি গ্রহণ করছেন না। উপস্থিত সবাইকে সাক্ষাৎ দিচ্ছেন।








