সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ২২:৪৯

মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের এমপি জালাল

হাসপাতালে কোনো অনিয়ম হলে তুলে ধরবেন, পাশাপাশি ভাল দিকগুলোও প্রচার করবেন

রেদওয়ান আহমেদ জাকির।।
হাসপাতালে কোনো অনিয়ম হলে তুলে ধরবেন, পাশাপাশি ভাল দিকগুলোও প্রচার করবেন

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার (১২ এপ্রিল ২০২৬) দুপুর আড়াইটায় আকস্মিক পরিদর্শন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন। এ সময় তিনি হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তিকৃত রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন। চিকিৎসা

ব্যবস্থা, সরকারি ঔষধ সরবরাহ এবং খাবারের মান সম্পর্কে কোনো অভিযোগ আছে কিনা

তা জানতে চান ড. মো. জালাল উদ্দিন এমপি। তবে চিকিৎসা সেবা নিয়ে রোগীদের কোনো অভিযোগ না থাকায় সন্তোষ প্রকাশ করেন এমপি। পরে তিনি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, রোগীদের সেবার মান, পরিচ্ছন্নতা এবং ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিতে হবে। নার্স ও টেকনোলজিস্টদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং রোগীদের সেবায় অবহেলা করা যাবে না। হাসপাতালের ওয়ার্ড, টয়লেট এবং সামগ্রিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। রোগীদের বিনামূল্যে সরকারি ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। বহিঃবিভাগে টিকিট কাউন্টারে এবং জরুরি বিভাগে সেবায় যেনো ভোগান্তি না হয় সেটা নিয়মিত মনিটরিং করতে হবে।

হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেনো সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। হাসপাতালে কোনো অনিয়ম হলে আপনারা তুলে ধরবেন, পাশাপাশি ভালো দিকগুলোও প্রচার করবেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব কিশোর বণিক, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু, যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, রেদওয়ান আহমেদ জাকির, সদস্য মাহফুজ মল্লিক, আশরাফুল জাহান শাওলিন, মতলব দক্ষিণ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক খোকন এবং সাংবাদিকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়