রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ২২:৪৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চাঁদপুর জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

মো. মিজানুর রহমান
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চাঁদপুর জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্বগ্রহণের পর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদনশেষে দু নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাড.সলিম উল্যাহ সেলিম।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাড. সেলিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূলে আমাকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে পাথেয় করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা মেনে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। তিনি বলেন, আমাদের অনুপ্রেরণার উৎস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্নীতিকে জিরো টলারেন্স ও মানবকল্যাণমুখী কাজে সকলের সহযোগিতায় স্বচ্ছ ও সুন্দর জেলা গড়ার প্রত্যায় ব্যক্ত করেন তিনি। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের পর ১৪ জন জেলা পরিষদের নতুন প্রশাসক প্রধান মন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন । স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে তাঁরা পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। পরবর্তীতে প্রশাসকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন, যিনি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসনের নির্দেশনা দিয়েছেন। প্রশাসকবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়