প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৩:০৭
অবৈধ ঠিকাদারকে গাছের সাথে বেঁধে রাখার পরামর্শ নাসীরুদ্দীন পাটোয়ারীর

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, অবৈধ ঠিকাদারকে গাছের সাথে বেঁধে রাখার পরামর্শ দিচ্ছি। যাদের কাগজপত্র নেই তারা যাতে ঠিকাদারি করতে না পারে সেদিকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা সবাই মিলেমিশে এ বাংলাদেশকে গড়ে তুলবো। বুধবার (১৮ মার্চ ২০২৬) চাঁদপুর প্রেসক্লাবের নিচতলায় এনসিপি সদর উপজেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
|আরো খবর
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে নদী ভক্ষণ চলছে, খাল ভক্ষণ চলছে, সব রক্ষক ভক্ষকের ভূমিকা পালন করছে। তাই এসবকে রুখে দিতে যার যার অবস্থান থেকে প্রস্তুত হতে হবে। তিনি বলেন, ভারতের দেয়া সংবিধান নিয়ে একটি দল সংবিধান সংবিধান করে মাথাচাড়া দিয়ে উঠেছে। উনাদের এই সংবিধান বহু আগেই ছুড়ে ফেলে দিয়েছে এদেশের জনগণ।
তিনি চাঁদপুরের উন্নয়নের স্বার্থে বলেন, এখানে যে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা রয়েছে তা কচুয়ায় নেয়া যাবে না। এমন হলে এখানকার মানুষজন রাস্তায় নেমে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। আরেকটি বিষয় হচ্ছে অবৈধ বালু উত্তোলন। এটি যাতে আর না হয় সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।
ডিসিকে /এমজেডএইচ








