মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৫

হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামী আন্দোলন নেতা শেখ মুহাম্মদ আবদুল্লাহর ইফতারসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।।
হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামী আন্দোলন নেতা শেখ মুহাম্মদ আবদুল্লাহর ইফতারসামগ্রী বিতরণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অন্যতম উপদেষ্টা, দুবাই প্রবাসী বিশিষ্ট দানবীর আলহাজ শেখ মুহাম্মদ আবদুল্লাহর সৌজন্যে ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সমাজের হতদরিদ্র প্রায় ৩০০ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এগুলো বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা ইউনিয়ন ইসলামী আন্দোলনের নেতা ডা. হারুন অর-রশিদ প্রমুখ।

এ সময় মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, রাষ্ট্রের দায়িত্ব অনাহারে-অর্ধাহারে থাকা মানুষের পাশে দাঁড়ানো। তিনি নবাগত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পিচঢালা রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতা নিয়েছেন। এখনো আকাশে-বাতাসে জুলাই যোদ্ধাদের করুণ সুর ভেসে বেড়ায়। আমরা আশা করবো, সরকার জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে বৈষম্যহীন একটি সমাজ ও রাষ্ট্র উপহার দেবে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের রোজাদারদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়