প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৪
ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ
ধানের শীষে ভোট দিলেই বিএনপি ঘেষিত সকল সুবিধা পাবেন :সাবেক এমপি রাশেদা বেগম হীরা
বিএনপির প্রতীক ধানের শীষ, অন্য কোনো মার্কা নয় : বিএনপি প্রার্থী লায়ন হারুনুর রশিদ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে গণসংযোগ করছেন সাবেক এমপি রাশেদা বেগম হীরা এবং এই আসনের বর্তমান বিএনপি প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) তাঁরা উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টাসহ বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।
সাবেক এমপি রাশেদা বেগম হীরা বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই দলের ইশতেহার ঘোষণা করেছেন। যাতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানা সুবিধার কথা বলা হয়েছে। এদেশের মানুষ আবারো শহীদ জিয়ার আমলের সেই সোনালী দিনে ফিরতে চায়। বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাধারণ মানুষের জন্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের মাধ্যমে নিজেদের আর্থিক উন্নতি করতে চায় ও স্বাবলম্বী হতে চায়। তাদের একমাত্র উত্তরসূরি তারেক রহমানের পক্ষেই যা করা সম্ভব। ইতোমধ্যেই তিনি পরিকল্পনা গ্রহণ করেছেন। ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে মানুষকে আয়ের পথে নিয়ে যেতে চান। যাতে আর মানুষ দানখয়রাতের জন্যে কারো কাছে যেতে না হয়। আর মনে রাখবেন, আমাদের মার্কা একটা। তা হলো ধানের শীষ। অন্য কোনে মার্কা নেই। ধানের শীষে ভোট দিলেই এসব পাওয়া সম্ভব হবে।
বিএনপি প্রার্থী সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, একদল লোক মাঠে বলে বেড়াচ্ছে, বিএনপির মার্কা দুটা। যা সত্য নয়। বিএনপির মার্কা একটাই, তা হলো ধানের শীষ। যার কাণ্ডারী আমাদের দলের বর্তমান চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান। আবার বলছে, আমরা ভুয়া ফ্যামিলি কার্ড , কৃষি কার্ডের কথা বলছি, বিলি করছি। তাও সঠিক নয়। শুক্রবার তারেক রহমান দলের পক্ষ থেকে ঘোষিত ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের কথা বলেছেন। সেই
কার্ডগুলোর নমুনা কপি আমরা মানুষকে দেখাচ্ছি। ফলে মিথ্যা নিয়ে চলা যায় না। আসুন সকলে মিলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করি। যাতে তিনি আবারো সোনালী সুদিন ফিরিয়ে আনতে পারেন।
জেলা যুবদলের সাবেক সদস্য মাহবুব মোর্শেদ কচিসহ এ সময়ে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








