প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৫
বাকিলাতে সাবা বিউটি পার্লার স্থানান্তর ও উদ্বোধন

হাজীগঞ্জের বাকিলা বাজারে সাবা বিউটি পার্লার স্থানান্তর ও উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর দোয়া ও তবররুক বিতরণের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়।
সুবিশাল ও সুপরিসরে অত্যাধুনিক সাজ সরঞ্জমাদি নিয়ে বাকিলা মধ্য বাজারের
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে ও গিরেন্দ্র সুপার মার্কেটের পশ্চিম পাশে বাকিলা সুপার মার্কেটে স্থানান্তরকৃত সাবা বিউটি পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে দোয়ার পরিচালনা করেন হাফেজ মাহবুব আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন সায়েম,
স্থানীয় ইউপি সদস্য আবুল বাসার, ব্যবসায়ী রাজু হাসান জয়, হাসান সর্দার, সোহাগ, মিজান গাজী, প্রত্যাশী ব্রাঞ্চ ম্যানেজার মো. মাসুদ রানা, ব্যবসায়ী শাখাওয়াত, কাজী শরীফুল ইসলাম, সুলতান পাটোয়ারী ও শাহাবুদ্দিন।
সাবা বিউটি পার্লারের স্বত্বাধিকারী ইভানা রহমান জানান, আমাদের সেবা সমূহের মাঝে লেজার, হেয়ার রিমুভ, মেসতা রিমুভ, মাইক্রো ব্লেডিং, লিপ কালার, আইলেস এক্সটেশন, নেইল এক্সটেশন, নাক কানের ছিদ্র বন্ধ করা, কনে সাজানো, হাইড্রা ফেশিয়াল, বিবি গ্লো ফেসিয়াল করা হয়। এছাড়া নারীদের সকল গার্মেন্টস্ আইটেম সুলভে পাওয়া যায়।
উল্লেখ্য, সাবা বিউটি পার্লার বহু বছর ধরে বাকিলা বাজারে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে।








