শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৮

চাঁদপুর শহরে ধানের শীষের পক্ষে জমিয়তের প্রচারণা

সংবাদদাতা।।
চাঁদপুর শহরে ধানের শীষের পক্ষে জমিয়তের প্রচারণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত জোট প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে চাঁদপুর শহরে পথসভা ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকা বাইতুল আমীন চত্বর থেকে শুরু হয়ে হকার্স মার্কেট, হাকিম প্লাজা, হাসান আলী মাঠ, মহিলা কলেজ, গণি স্কুল হয়ে বড় স্টেশন এলাকা পর্যন্ত এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজপথ মুখরিত হয়ে উঠে।

গণসংযোগ ও পথসভায় নেতৃত্ব দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতী সিরাজুল ইসলাম কাসেমী। নেতাকর্মীরা হাতে ধানের শীষের প্রতীক ও দলীয় পতাকা বহন করে শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে এলাকায় এলাকায় ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে বার্তা পৌঁছে দেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মুফতী সিরাজুল ইসলাম কাসেমী বলেন, “দেশ আজ গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক একজন পরীক্ষিত, যোগ্য ও জনআস্থাভাজন নেতা।”

তিনি আরও বলেন, জনগণের সম্মিলিত রায়ে ধানের শীষ বিজয়ী হলে দেশে ন্যায়বিচার, গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পথে একটি শক্ত ভিত্তি গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশা, জেলা ছাত্র জমিয়তের আহ্বায়ক আশরাফ শাহীন, মাওলানা মাসুদুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

পথসভাশেষে নেতৃবৃন্দ চাঁদপুরবাসীর প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়