বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৮

একেকটি পথসভা একেকটি জনসভাতে রূপান্তর

আমরা নির্বাচিত হলে সকল অন্যায় অবিচার বন্ধ করবো

...........ইঞ্জি. মমিনুল হক

কামরুজ্জামান টুটুল
আমরা নির্বাচিত হলে সকল অন্যায় অবিচার বন্ধ করবো

আপনাদের ভোটে আমরা নির্বাচিত হলে এলাকা থেকে মাদক, বিচারের নামে টাকা খাওয়া, জমি দখল, কিশোর গ্যাং বন্ধ করা হবে। সরকারি সুবিধার নামে কেউ অসহায, দুঃস্থদের থেকে এক্সট্রা টাকা নেয়ার প্রথা ভাঙ্গবো। আমি আপনাদের কথা দিতে পারি, আমি আমার এলাকাতে এসব বন্ধ করবো।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) হাজীগঞ্জের বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভাতে কয়েক হাজার নারী-পুরুষ ও নিজ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক।

ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মিয়াজীর সভাপ্রধানের পথসভাতে ইঞ্জি. মমিনুল হক আরো বলেন, আমরা ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড চালু করবো। এসব কার্ড বিতরণে কোনো দল মত বাছাই করা হবে না, গড়ে সবাই ফ্যামিলি কার্ড পাবে, এমনকি এ কার্ড সরাসরি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেয়া হবে। যে কারণে স্থানীয় কেউ কার্ড নিয়ে টালবাহানা করতে পারবে না। আমরা বাংলাদেশ থেকে চাঁদাবাজি চিরতরে উৎখাত করবো। তিনি বলেন, ১৯৭১-এর পরাজিত শক্তি বারবার মাথাচাড়া দিচ্ছে, তাদের সম্পর্কে আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে, ভোটের দিন সবাই সজাগ থাকবেন।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল বারবার ধর্মকে ব্যবহার করে দেশের মানুষকে ধোঁকা দেবার চেষ্টা করছে--এসব মানুষ এখন সেটা বুঝে গেছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেনের সঞ্চালনায় এ পথসভাতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান মিয়াজী, ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম মোহন চৌধুরীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠে।

এরপরেই এদিন বিকেলে ইঞ্জি. মমিনুল হক উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমী মাঠে কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে আরেক পথসভাতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল্লাহ মাস্টার। সঞ্চালনা করেন যুবদল নেতা হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা বিএম আহসান কলিম, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলালসহ কয়েক হাজার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়