শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪

ইন্সপেক্টর মফিজুল ইসলাম সবুজের ইন্তেকাল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
ইন্সপেক্টর মফিজুল ইসলাম সবুজের ইন্তেকাল
ওসি মফিজুল ইসলাম সবুজ

নেত্রকোনা জেলার খলিয়াজুড়ি থানার লেপসিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মফিজুল ইসলাম সবুজ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি...রাজিউন)। মফিজুল ইসলাম সবুজের বাড়ি চাঁদপুর শহরের ট্রাক রোড মোল্লা বাড়িতে। তাঁর বড় ভাই শহরের নতুন বাজার এলাকার নিপা ড্রাগ হাউজের মালিক তারিকুল ইসলাম মুকুল, মেজো ভাই চাঁদপুর আল-আমিন একাডেমির অধ্যক্ষ সাইফুল ইসলাম। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে যান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টায় ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। এর আগে তিনি তাঁর কর্মস্থলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পর দ্রুত ঢাকা নিয়ে আসা হয়। তাঁর পরিবার থেকে তাৎক্ষণিক এসব তথ্য জানা গেছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়