প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০১:৩৪
রাশেদা বেগম হীরা এমপির শোক

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, চাঁদপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টা,
|আরো খবর
চাঁদপুরের কৃতী সন্তান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা।
রোববার (২৬ জুলাই ২০২৬) এক শোকবার্তায় তিনি বলেন, মাহবুব আনোয়ার বাবলু ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে বিশ্বাসী এই নেতা দীর্ঘদিন ধরে চাঁদপুরে বিএনপিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মাহবুব আনোয়ার বাবলু সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ, ত্যাগী ও নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ডিসিকে/ এমজেডএইচ








