প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২১:০৩
চাঁদপুর জেলা পূজা পরিষদের বিশেষ কৃতজ্ঞতা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা আনন্দঘন পরিবেশে উদযাপন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনী, চাঁদপুর প্রেস ক্লাবসহ সকল সাংবাদিক, জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সম্প্রীতির শহর চাঁদপুরের সর্বস্তরের জনগণ সদয় সহযোগিতা করেছেন।
|আরো খবর
রথ উৎসবের শোভাযাত্রা শহর প্রদক্ষিণকালে যানজটের কারণে শহরবাসীকে কিছুটা সময়ের জন্যে অস্বস্তিতে পড়তে হয়েছে বলে পূজা পরিষদ সবিনয়ে দুঃখ প্রকাশ করছে।
সংসদ সদস্য মহোদয় শেখ ফরিদ আহম্মেদ মানিক চাঁদপুরের ৩টি রথের আনুষ্ঠানিক উদ্বোধনশেষে পায়ে হেঁটে পুরো শহরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সকলকে সদয় সহযোগিতার জন্যে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।








