রবিবার, ১২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২১:২৭

জাতীয় সাংবাদিক সংস্থার নবাগত কমিটির মাদকবিরোধী ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার।।
জাতীয় সাংবাদিক সংস্থার নবাগত কমিটির মাদকবিরোধী ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি

'মাদককে না বলি, সবুজে দেশ গড়ি' এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার নবাগত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই ২০২৬) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যরা বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। সে সাথে মাদকবিরোধী ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়। সে লক্ষ্যে সংগঠনটি চাঁদপুর শহরের বিভিন্ন

পাড়া-মহল্লায় মাদকবিরোধী ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে।

বক্তারা বলেন, মাদক সমাজের জন্যে একটি নীরব অভিশাপ। এটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অন্যদিকে বৃক্ষ আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়তে যেমন মাদকমুক্ত প্রজন্ম প্রয়োজন, তেমনি প্রয়োজন সবুজে ঘেরা একটি নিরাপদ পরিবেশ। এ কর্মসূচির মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে উদ্বুদ্ধ করা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জিএম আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক মো. শওকত করিম, সম্পাদক আলী আশরাফ ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. রাসেল গাজী, অর্থ সম্পাদক সোহাঈদ খান জিয়া, সিনিয়র কার্যকরী সদস্য আব্দুল গনি প্রমুখ।

উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মো. সবুজ গাজী, ক্রীড়া সম্পাদক কাজী আজিজুল হাকিম নাহিন, কার্যকরী সদস্য মো. আল-আমিন, ওমর শরীফ, আরিফুর রহমান, মো. রাব্বী ঢালী ও সাধারণ সদস্য মো. সোহেল মিজি, বোরহান সাইফসহ অন্যান্য গণমাধ্যমকর্মী।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন এবং চাঁদপুরের সাংবাদিক মিয়া মো. আব্দুল খালেকসহ মৃত সাংবাদিকদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন সংগঠনের সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ।

ছবির ক্যাপশন : জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়